বরিশালের গৌরনদী উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেডর বন্দর শাখার প্রিন্সিপাল অফিসারের শরীরে করোনার সংক্রামক শনাক্ত হয়েছে। ফলে শাখাটিকে লকডাউন ঘোষণা করেছেন গৌরনদী উপজেলা প্রশাসন। একই সাথে ব্যাংকে সকলের আগমন ও বর্হিগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গতবুধবার (১০ জুন) রাত আটটার দিকে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন জানান গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত জাহান। তিনি জানান, ওই শাখার প্রিন্সিপাল অফিসার করোনা আক্রান্ত হওয়ায় ব্যাংকটিকে বুধবার দুপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে।
লকডাউনের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই নিবার্হী কর্মকর্তা।
Please follow and like us:









