, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগীতা ও আলোচনা সভা




গৌরনদীতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগীতা ও আলোচনা সভা

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৪, ১৫:০৮ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগীতা ও আলোচনা সভা এবং শহীদ মিনার উদ্ধোধন ও বৃক্ষরোপন করা হয়েছে।
হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে রবিবার সকালে শহীদ মিনার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। পরে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাতা মুহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী শাহেদ আহম্মেদ চৌধুরী, ব্যাংক্কার মোঃ মশিউর রহমান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বেনজির আহম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রাসেল সিকদার সহ অন্যান্যরা। শেষে স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপন করা হয়। শহীদ মিনার উদ্ধোধন শেষে ভাষা শহীদ ও জুলাই ও আগষ্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET