, , ,

শিরোনামঃ-




চাঁদপুর মতলব উত্তরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২০, ১৭:১০ | 978 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মতলব উত্তর উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। চারদিকে অগ্রহায়ণের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের হাতছানিতে উপজেলার কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছেন উপজেলার কৃষক। মৌসুমি সরিষা চাষ লাভজনক হওয়ায় চলতি মৌসুমে আবাদে মনোযোগ দিয়েছেন উপজেলার কৃষকরা। এখানকার কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি বারি সরিষা-৪, ৯, ১৪ ও ১৫, বিনা-৪ ও ১১, টরি-৭, এসএম-৭৫ সরিষার আবাদ করে লাভের মুখ দেখছেন। কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৭২০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মাঝে অর্জিত হয়েছে ১ হাজার ১৩৫ হেক্টর। সরিষা একটি লাভজনক ফসল, কৃষকরা সরিষা চাষে সফলতাও পেয়েছেন। তাই তাদের সব সময় সহযোগিতা করা হচ্ছে। এ উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ছেংগারচর পৌর এলাকায় কৃষকরা সরিষার চাষ করেছেন। এবারে অভাবনীয় সাফল্যের আশায় বুক বেঁধেছেন তারা। ঘুর্ণিঝড় বুলবুলের কারণে জমিতে বৃষ্টির পানি থাকায় প্রায় ৬শ’ হেক্টর জমিতে কম আবাদ হয়েচে সরিষা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET