, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা




চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০২৫, ১৮:৪৫ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার জনকল্যাণমুখী বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। বুধবার(২৫ জুন) বিকালে পৌরসভা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৭৬ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ৯৬৫ টাকার বাজেট তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সেক্রেটারী মোঃ বেলাল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আলা উদ্দিন।
বাজেটে অবকাঠামো ও রাস্তা ড্রেন ব্রীজ কার্লভার্ট নির্মাণে ৪৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অপরদিকে পৌরসভার শুরু থেকে এখন পর্যন্ত বর্জ্যের ভাগাড় নেই। নিজস্ব বর্জ্য ভাগাড় স্থাপনের জন্য জমি অধিগ্রহণ খাতে চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি টাকা। তবে প্রতি বছরের ন্যায় এবারও পৌর পার্ক নির্মাণে বরাদ্ধ রাখা হয়েছে ১ কোটি টাকা। এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক পৌর পার্ক নির্মাণে বাজেট বরাদ্দ বাস্তবায়ন চলতি অর্থবছরে দৃশ্যমান হবে বলে আশা ব্যক্ত করে না। অপরদিকে শিক্ষা, ক্রীড়া  ও সংস্কৃতি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৪ লক্ষ ৫০ হাজার। মশক নিধনেও বরাদ্দ রাখা হয়েছে ৯ লক্ষ টাকা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET