, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে প্রাণি সম্পদ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ওষুধ বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২২ ২০২০, ১৩:৫৯ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের প্রাণি সম্পদ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উপহার হিসেবে আর্সেনিক এ্যালবাম-৩০ নামের ওষুধ বিতরণ করেছেন চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত কেয়া হোমিও হলের মালিক ডাঃ মোঃ বেলাল হোসেন। সোমবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমানের নিকট ওষুধগুলো হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন ডাঃ শাহিন মিয়া, সম্প্রসারণ অফিসার রাশিদুল হক, এফএআই কাজল চক্রবর্তী ও উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মাওলানা আবদুর রহিম। নবগ্রাম কোনাপাড়ার সাব্বির এগ্রো’র সৌজন্যে দেয়া ওষুধগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভুমিকা পালন করে। করোনা মহামারীর সময়ে উপহার হিসেবে ওষুধ পেয়ে ডাঃ মোঃ বেলাল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন প্রাণি সম্পদ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET