২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি




চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২১, ১৫:০৫ | 1262 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে ওমর ফারুক এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে উপজেলা কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের নুরুল আমিনের ছেলে প্রদীপ, প্রভাত, হারেজ ভুঁইয়ার ছেলে মোঃ জোবায়ের, ইয়াকুবের ছেলে পবন, নুরুল ইসলাম চৌধুরীর ছেলে সুজন মিয়া, মামুন চৌধুরীর ছেলে মঈনুল ইসলাম প্রান্ত, সীমান্ত, আহসান উল্লাহ মৃধার ছেলে মোঃ নাঈমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন এলাকায় মাদক সেবনসহ বেচাকেনা করে আসছিল। তাদের কর্মকান্ডে বাধা দিলে প্রদীপের নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা ওমর ফারুককে মারধর ও প্রাণ নাশের হুমকি দেয়। এক পর্যায়ে গত বুধবার রাতে হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে প্রদীপের নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা অস্ত্রসস্ত্র নিয়ে ওমর ফারুকের গতিরোধ করে এবং এলোপাতাড়ি গুলি ছুড়িয়া আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা তাকে প্রাণনাশের হুমকি পালিয়ে যায়। এ ঘটনায় ওমর ফারুক বাদি হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওমর ফারুকসহ স্থানীয়রা আরও জানান, ইতোপূর্বে উল্লেখিত একাধিক আসামী মাদকের মামলায় গ্রেফতার হয়েছিল।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহবুবুল হক টিপু, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুকুল, হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম মজুমদার ফখরুল, শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাইফুদ্দিন রনি, বর্তমান সভাপতি ইকবাল হোসেন ফরহাদ, যুবলীগ নেতা বুলবুল আহমেদ, নজরুল ইসলাম আল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET