, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত, সৌদিআরবে নিহত আরেক যুবক




চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত, সৌদিআরবে নিহত আরেক যুবক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ২০:২৮ | 1381 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক ইব্রাহিম হোসেন মানিক ওরফে বায়জিদ মজুমদার(২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আবদুল লতিফ এছাক ড্রাইভারের ছেলে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইয়াছিন প্রধানীয়া ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শরীফ জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টায় মহাসড়কের কোমাল্লা এলাকায় ঢাকাগামী ট্রাক(কুমিল্লা-ট-১১-০৩৫৬) কুমিল্লাগামী মোটর সাইকেলটিকে(কুমিল্লা-হ-১১-৯৯৪৩) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক ইব্রাহিম হোসেন মানিক নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে সৌদিআরবে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ রিমন(২৫) নিহত হয়েছেন।
দুই যুবকের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET