, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়া থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০১৯, ১৪:১৮ | 1059 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় থানা কমপ্লেক্স আঙ্গিনায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। থানার সেকেন্ড অফিসার মোঃ মুনিরুল ইসলাম মুনির’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া পৌর সভার মেয়র ও পৌর আ’লীরে সভাপতি এম মোস্তফা, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার ওসি তদন্ত মোঃ আদিল মাহমুদ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব বদরুদ্দৌজা ভুইয়া তারেক, রাধানগর ইউপি চেয়্যারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোৎ গোলাম আফছার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীর আলম ভুইয়া, মেহেদী হাসান চৌধুরী শিমুল, আলেয়া বেগম মন্জু, মুক্তিযোদ্ধা ইউছুফ চৌধুরী, আবদুল হাই, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল । অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যো রক্তের গ্রুপ নির্ণয় কাজে সার্বিক সহযোগিতা করে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সদস্যবৃন্দ। এসময় থানার অফিসার বৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য বৃন্দ, বিভিন্ন স্কল থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET