কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে অ্যাসোসিয়েশনের ফেনী লক্ষ্মীপুর , নোয়াখালী জোনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আফছার মজুমদার টিটু জানান, আমাদের দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্ত,ফেনী লক্ষ্মীপুর, নোয়াখালী জোনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আফছার মজুমদার টিটু সহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









