, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ’র উদ্বোধন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ১৯:৪০ | 1036 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষে বসতবাড়ীতে শাক-সবজি উৎপাদন করতে কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের শাক-সবজির বীজ বিতরণের উদ্বোধন করা হয়। ছাগলনাইয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ আঙ্গিনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।  উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় ৩২ জন করে মোট ১৯২ জন কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ। তিনি আরো জানান, বসতবাড়ীতে এসব শাক-সবজির বাগান করতে প্রত্যেক কৃষককে ১ হাজার ৯’শ ৩৫ টাকার চেক প্রদান করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET