, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ছাগলনাইয়ায় খালের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু




ছাগলনাইয়ায় খালের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২১, ২১:৫৩ | 970 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ছাগলনাইয়ায় বাঁশের সাঁকো থেকে পড়ে খালের পানিতে ডুবে মারজানা আক্তার বাধন (৭) নামক এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। আগামী ২৮ জানুয়ারি বাধনের জন্মদিন। ঘটনাটি ঘটিছে ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাধানগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড লক্ষীপুর গ্রামে। মারজানা লক্ষ্মীপুর জাফর আলী মিজি বাড়ীর দুবাই প্রবাসী মোঃ বাহার মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মারজানা বাবা মায়ের সাথে নানুর বাড়ী থেকে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়ে দাওয়াত খেয়ে আসরের নামাজের পর বাড়ীতে আসে। মাগরিবের আজানের পর তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ীর দরজায় বহমান নিধাকাজী খালের উপর অবস্থিত বাঁশের তৈরী সাঁকোর পাশে খোঁজ করতে গিয়ে তার পায়ের জুতা পানিতে ভাসতে দেখা যায়। এতে সকলের সন্দেহ হয় সে পানিতে পড়েছে। খবর পেয়ে সন্ধ্যায় ছাগলনাইয়া ফায়ারসার্ভিস কর্মি ও থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েও বাধনের সন্ধান বের করতে না পেরে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম হেডকোয়ার্টারের ডুবুরি টিমকে বিষয়টি অবহিত করে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের চার সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে হাজির হয়। সকাল ১০ টা ২৫ মিনিটে ডুবুরি মোঃ খাদেমুল ইসলাম সেই বাঁশের সাঁকো বরাবর পানিতে নামে। ৩ মিনিটের মধ্যেই ডুবুরি মারজানার লাশ উদ্ধার করে। উদ্ধার শেষে ডুবুরি খাদেমুল ইসলাম দৈনিক ফেনীকে জানান, সাঁকো থেকে পা পিছলে সে পানিতে পড়েছে বলে মনে হচ্ছে এবং পানিের তলায় বাঁশের সাথে তার লাশ আটকে ছিলো বিধায় ভেসে উঠেনি।
 
মর্মান্তিক এ ঘটনা দুঃখজনক দাবি করে স্থানীয়রা জানান, পঞ্চাশ বছরের অধিক সময় যাবত নিধাকাজী খালের উপর বাঁশের তৈরী এ সাঁকো ব্যবহার করেই এপাড় থেকে ওপাড়ে গিয়ে ফসলি জমিতে যেতে হয়। ঝুকিপূর্ণ এ সাঁকোর বিকল্পে একটি ব্রীজ নির্মানের দাবি জানালেও কেউ একটি ব্রীজ নির্মাণ করেনি। একটি ব্রীজ থাকলে হয়তো মারজানা পানিতে পড়ে অকালে প্রাণ হারাতে হতোনা বলে দাবি করেন স্থানীয়রা। তবে, স্থানীয় ইউপি সদস্য কাজী নজরুল ইসলাম ফারুক জানান, সাঁকোর ৩’শ গজ দুরেই নিধাকাজী ব্রীজ রয়েছে তাই এখানে কোন ব্রীজের প্রয়োজন নেই। তাছাড়া এখানে ব্রীজ নির্মাণের দাবিও কেউ জানায়নি। এদিকে দীর্ঘ ১৭ ঘন্টা পর ৭ বছরের শিশু বাধনের লাশ খালের পানিতে থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেয়ে আসতে দেখা যায়।  
বাদ যোহর পারিবারিক কবরস্থানে শিশু বাধনের দাফন সম্পন্ন হয়। এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে দুপুরে বাধনের লাশ দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET