, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০১৮, ১৮:২৬ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকার সরকারী হাসপাতাল সম্মুখের আলম ম্যানশনের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। সুত্রজানায়, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক একেএম শহিদুল আলমের বড় ছেলে ফেনী সরকারী কলেজ থেকে ২০১৭ সালে বাংলা বিষয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্নকারী ছাত্র একেএম এমদাদুল হক সজিব (২৮) নিজ বাসার ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঠিক কখন এ ঘটনাটি ঘটেছে তা সঠিকভাবে কেউ বলতে না পারলেও সজিবের একমাত্র ছোট ভাই একেএম মাইদুল আলম জানায়, সোমবার রাত ১২ টার পর সে নিজ কক্ষে ঘুমাতে যায়। প্রতিদিন সে বেলা ১২টার পর ঘুম থেকে জাগে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার পরও সজিব ঘুম থেকে না জাগায় দরজা নক করে পরিবারের লোকজন। কোনো শব্দ না শুনায় পরিবারের লোকজন পুলিশকে জানালে দুপুর ২ টার সময় ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদ পিপিএম সাথে সাথে পুলিশ পোর্স নিয়ে সজিবের কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং ঝুলন্ত অবস্থা থেকে পুলিশ সজিবের লাস উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত থাকা ছাগলনাইয়া থানার এসআই জসিম বলেন, বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। সজিবের ছোট ভাই এমদাদ জানায়, সে দীর্ঘ সময়কাল যাবৎ বেকার জীবনের হতাশায় ভোগছিলো। হতাশা থেকেই হয়তো সজিব আত্মমহত্যা করেছে বলে ধারনা করছে ছোট ভাই এমদাদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET