১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০১৮, ১৯:১৩ | 1254 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ায় বাড়ীর পুকুরের পানিতে ডুবে মোঃ আরাফাত হোসেন (৪) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত পৌর এলাকার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া অলী মিঝি বাড়ীর (সাত বাড়ী) ওমান প্রবাসী দেলোয়ার হোসেন মিলনের ৩ ছেলের মধ্যে ছোট ছেলে। বুধবার (৭ নভেম্বর) সকাল ১১ টার পর আরফাতকে কোথাও দেখতে নাপেয়ে তার মা হাজেরা আক্তার সন্দেহবসত ঘরের পাশে পুকুরের পানিতে নেমে খোঁজ করলে গভীর পানিতে আরাফাতের নিথর দেহ পাওয়া যায়। পানি থেকে উদ্ধার করে ছাগলনাইয়া সরকারী হাসপাতাল ও ফেনী সদর হাসপাতালে নিয়েগেলে ডাঃ আরাফাতকে মৃত ঘোষণা করে। আরাফাতের মৃত্যু রহস্যজনক সন্দেহে ময়না তদন্তের জন্য পুলিশ মৃতদেহ মর্গে নিয়েছে বলে জানায় স্থানীয়রা। স্থানীয় এরশাদ উল্যাহ জানান, ছোট্ট শিশুটি পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে তাই ময়না তদন্ত করা হয়নি কিন্তু জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ বাড়ীতে আনা হয়েছে। সন্ধ্যা ৭ টায় শিশু আরাফাতের দাফন সম্পন্ন হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET