চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বিএনপির চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাগলনাইয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড বাঁশপাড়া নদীরকূল ও উত্তর পানুয়া এলাকার কর্মহীন হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি ও ফেনী-১ নির্বাচনী এলাকার বিএনপির সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনুর সৌজন্য এ খাদ্য সামগ্রী মঙ্গলবার (১৯ মে) দুপুরে রেজু মিয়া তালতলি নামক স্থানে বিতরণ করা হয়। সামজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আহাম্মদ, ৪ নং পয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাশেম সহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।









