নজরুল ইসলাম চৌধুরীঃ
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় দেবীর বোধন পূজার মধ্যদিয়ে (পঞ্চমী) ছাগলনাইয়ায় মোট ৫টি পূজা মন্ডপে শুরু হলো শারদীয় দুর্গাপূজার কার্যক্রম। হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছাগলনাইয়া কেন্দ্রীয় পূজা মন্দির (শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম), দক্ষিণ আঁধার মানিক বিমল পালের বাড়ী পূজা মন্ডপ, উত্তর আঁধার মানিক স্বর্গীয় শ্রী যশোধা কুমার পাল বধ্য বাড়ী পূজা মন্ডপ, জয়পুর ননী চৌধুরী বাড়ী সার্বজনীন দুর্গামন্ডপ ও জয়পুর (ঘোপাল) সার্বজনীন শ্রী শ্রী ইচ্ছাময়ী মায়ের পূজামন্দিরের আশেপাশে দৃষ্টিনন্দন আলোক সজ্জা করা হয়েছে। প্রতিটি মন্দিরে পাঁচটি করে প্রতিমা স্থাপন করা হয়েছে। পূজায় আগত অতিথিদের আপ্যায়নে নারীরা তৈরী করছেন নারিকেল নাড়ু সহ হরেক রকের নাস্তা। শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম দুর্গাপূজা উদযাপন কনিটির সভাপতি সুজিত কর্মকার জানায়, পূজার সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। শুক্রবার ষষ্ঠী, শনিবার সপ্তমী, রবিবার অষ্টমী, সোমবার নবমী ও মঙ্গলবার দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।
Please follow and like us:







