১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০১৯, ২১:২৬ | 989 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ 
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, নজরদারী ও উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ছাগলনাইয়ায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা সফল ভাবে সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলার ৫টি পূজা মন্দিরের দায়িত্বে থাকা সভাপতি ও সম্পাদকবৃন্দ। পঞ্চমীতে দেবীর বোধন পূজার মধ্যদিয়ে শুরু হওয়া দুর্গাপূজা মঙ্গলবার দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হলো পূজার সকল আনুষ্ঠানিকতা। সোমবার মহা নবমীর রাতে ছাগলনাইয়ার কেন্দ্রীয় পূজা মন্দির “শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির” পরিদর্শন করেছেন ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,  দৈনিক প্রভাত আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সালমা আক্তার নীতু, ফেনী জেলা পরিষদের সদস্য নাজমা আক্তার কনা, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, সদস্য কপিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাকদ রিয়াজ উদ্দিন ভুইয়া, ছাগলনাইয়া কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কর্মকার, সাধারণ সম্পাদক শংকর সাহা, রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির কমিটির সহ-সভাপতি মিহির কান্তি শীল, সাংগঠনিক সম্পাদক বাদল শর্মা, সদস্য সঞ্জিত কান্তি শীল প্রমুখ। এসময় মন্দিরের শত শত ভক্ত উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET