, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২০, ১৯:৪৭ | 1139 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির জরুরী সভা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত সভায় রাসায়নিক সারের অতিরিক্ত বরাদ্দ প্রদান, খুচরা সার ডিলারের জামানত উত্তোলন আবেদন বিষয়ে, নতুন খুচরা সার ডিলার নিয়োগ প্রদান বিষয়ে আবেদন যাচাই ও নিয়োগ, বিসিআইসি ডিলারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী। এসময় থানার সেকেন্ড অফিসার মনির হোসেন, মহামায়া ইউপির চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, উপজেলা কৃষকলীগ’র সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁঞা, বিএফএ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক নুরের নবী, ছাগলনাইয়া শাখার সভাপতি আনিছুল হক মজুমদার সহ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET