, , ,

শিরোনামঃ-




জাবিনা তৌফা মঞ্চ থেকে বড় পর্দায়…

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০১৮, ১০:১৭ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ- বড় পর্দায় নাম লেখানো অভিনয় শিল্পী জাবিনা তৌফা, বলেন ” আমি কোনো চরিত্রকেই ছোট করে দেখিনা ” চরিত্রের গুরুত্ব আছে এমন সব ধরনের কাজেই আমি অভিনয় করতে আগ্রহী । নায়িকা নয় আমি চাই একজন সফল অভিনেত্রী হতে । যদিও কমল সরকার পরিচালিত ” পাগলামি” ও মুহাম্মদ জাকির খান পরিচালিত স্বপ্নের মাঝে তুমি ” এই দুই ছবিতেই নায়িকা তকমাটি তার নামের আগে ইতিমধ্যেই লেগে গেছে ! নায়িকা হিসাবেই বড় পর্দায় শুরু হোলো তার পথ চলা ।


চাঁপাই নবাবগঞ্জ এর মেয়ে তৌফার “রাজশাহীর সাংস্কৃতিক কেন্দ্রে শিশু মঞ্চ ‘ থিয়েটারের মধ্যে দিয়েই অভিনয়ে হাতেখড়ি ২০১০ সালে ।তারপর ধীরে ধীরে পথ চলা । টানা ছয় বছর বিভিন্ন মঞ্চ নাটকে কাজ করেছেন তিনি । ২০১৬তে ঢাকায় এসে প্রথমে কিছু ফোটো সেশন এর কাজ করেন এই অভিনয় শিল্পী।
২০১৬ তেই নজরুল কোরাইশী পরিচালিত খÐ ” ফালতু ” তে প্রথম টি ভি পর্দার সামনে আসেন এই অভিনেত্রী । নাটকটি প্রচার হয় মাছরাঙা টেলিভিশনে । নাটকটিতে তিনি এক জন অফিস স্টাফ এর চরিত্রে অভিনয় করেন । এর পর নজরুল কোরাইশী পরিচালিত কিছু সরকারী উন্নায়ন মুলক টিভি স্পট ,টিভিসি ,ধাবাহিক ডকুমেন্ট্রি কাজ এর সুযোগ পান অভিনেত্রী তৌফা যা বিটিভি সহ ১৫ টি চ্যানেল প্রচার হয়েছিলো ।
“বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেসন” এর টিভি স্পট ,”আই ই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ” প্রযোজিত তথ্য মুলোক ধারাবাহিক নাটক ”ভাবনাহীন সুখী জীবন ” কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন এই সম্ভাবনাময় অভিনেত্রী । এরপর একে একে ছোট পর্দাই অভিনয় করেন পরিচালক জুয়েল শরিফের বিটিভিতে প্রচারিত নাটক “শুটিং ” , রাশেদা আক্তার লাজুক পরিচালিত “ভ্যালেনটাইন ডে'” র বিশেষ নাটক *তুমি ছাড়া ইম্পসিবল ” জি এম সৈকত পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক “লেডি গোয়েন্দা “,একই পরিচালকের এটিএন বাংলা চ্যানেলের মেগা ধারাবাহিক নাটক ” ডিবি “তে অভিনয় করেন এই অভিনেত্রী ।
এখন বৈশাখী টেলিভিশনে সাজ্জাদুল হোসেন দুদুল পরিচালিত ধারাবাহিক নাটক “ছায়াবিবি “র কেন্দ্রীয় প্রধান একটি চরিত্র ” ময়না”র চরিত্রে অভিনয় করছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET