, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে  উল্লাপাড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আল আমীন সরকার




জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে  উল্লাপাড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আল আমীন সরকার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৯:২২ | 1163 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মানুষ যখন প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে স্বেচ্ছা-অনিচ্ছায় ঘরে বন্দি। অনেক জনপ্রতিনিধি আর বিত্তশালী যখন নিজের জীবনের নিরাপত্তার দুশ্চিন্তায় বাইরে বের হয়ে অবলোকন এবং অনুধাবন করতে পারছেন না গরিব-দু:খি-অসহায় মানুষের করুণ অবস্থা। ঠিক তখন বিবেকের তাড়নায় নিজের জীবনের নিরাপত্তার তোয়াক্কা না করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আল আমীন সরকার। করোনার এই ভয়াল পরিস্থিতিতে দিন নেই- রাত নেই, হরদম ছুটছেন নিজ এলাকার কষ্টে থাকা মানুষের হাড়ির খবর জানতে। যার চুলা জ্বলছে না আগুন, যার ঘরে নাই দু’মুটো চাল-ডাল- দাঁড়াচ্ছেন তাদের পাশে। বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত।

আজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় সামাজিক দুরত্ব বজায় রেখে গয়হাট্টা বার আউলিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে ২৫০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘ঈদ খাদ্য সামগ্রী উপহার’ প্রদান করেন।

এদিকে, এই দুর্দিনে জনদরদি চেয়ারম্যান আল আমীন সরকার সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় গরিব, দু:খি ও অসহায় মানুষরা তার জন্য করছেন অন্তরের অন্তস্থল থেকে অনবরত প্রার্থনা। করোনার কারণে বিপদে পড়া মানুষজন বলছেন- প্রত্যেক এলাকায় যেন আলামিন সরকার মতো ভালো এবং উদার মনের মানুষের জন্ম হয়। পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ফরিদপুর গ্রামে সোনেকা ৭৫ বছরে বৃদ্ধা বলেন আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একজন চেয়ারম্যান পেয়েছি, উনি সবসময় আমাদের সুখে-দুখে আমাদের কথা শুনে আমাদের সহযোগিতা করেন

উপহার সামগ্রী বিতরণকালে আলামিন সরকার বলেন, করোনাভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। মানুষ খাদ্য সঙ্কটে ভোগছে। বিশেষ করে দিনমজুর, রিকশাশ্রমিক ও খেঁটে খাওয়া মানুষ আজ খুব কষ্টে আছেন। তাদের কষ্ট দেখে আর ঘরে বসে থাকতে না পেরে বিবেকের তাড়নায় নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে তাদের পাশে দাঁড়িয়েছি। তাদরে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এখন পর্যন্ত উল্লাপাড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ৯ হাজার পরিবার ত্রান সামগ্রী পেছেন। আগামী শুক্রবার আরো ১ হাজার পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ সরকার পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল মাস্টার ও মমিন ভূঞা, যুবলীগের মানসুর, স্বেচ্ছাসেবক লীগের চঞ্চল কোবির ফরজ, সকল ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET