, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে আবাদ করা ফসল বোরো ধান কর্তন

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২১, ২০:০৬ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে আবাদ করা ফসল বোরো ধান কর্তন শুারু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠের প্রকল্প এলাকায় ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, অতিরিক্ত উপ-পরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, ইমদাদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, শ্রমিক সংকট নিরসন ও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে সমলয় পদ্ধতিতে ধানের আবাদ করা হচ্ছে। এটি মুলত নির্দিষ্ট সময়ে একই এলাকার সকল কৃষক এক সাথে ধানের চারা রোপন, পরিচর্যা ও ধান কর্তন করবে। ধান আবাদে ব্যবহার করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার ও কর্তনে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। গাগান্না গ্রামের এই সমলয় পদ্ধতিতে আবাদ করা তেজগোল্ড জাতের ধানে বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। এতে বিঘা প্রতি ৩০ থেকে ৩২ মন ফলন পাচ্ছেন তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET