, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ঠাকুরগাঁওয়ে ইজিবাইকগুলোতে জবরদস্তি শারিরিক নির্যাতন চালিয়ে চাঁদা আদায় করা হচ্ছে




ঠাকুরগাঁওয়ে ইজিবাইকগুলোতে জবরদস্তি শারিরিক নির্যাতন চালিয়ে চাঁদা আদায় করা হচ্ছে

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ২০:১৭ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চালকদের কাছ থেকে পৌর টোলের নামে জবরদস্তি শারিরিক নির্যাতন চালিয়ে বছরে ২ কোটি টাকা চাঁদা আদায় বন্ধের দাবিতে গণঅবস্থান ও সংহতি সমাবেশ করেছে ইজিবাইক চালক সমিতি।

বুধবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী সমাবেশে ইজিবাইক চালক সহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি পয়েন্টে লাঠি হাতে গাড়ি আটকিয়ে জবরদস্তি টোল আদায়ের নামে চাঁদা আদায় করা হচ্ছে। প্রদিদিন গড়ে প্রতি রশিদ ১০টাকা হারে ৫হাজার চালকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা উঠানো হয়। যা মাসে ১৫ লক্ষ টাকা আর বছরে দাড়ায় ১ কোটি ৮০ লক্ষ টাকা।

এর আগে ইজিবাইকে পৌরসভা লাইসেন্স বাবদ টাকা আদায় করা হলেও কোন ধরণের পৌর টোল চালু ছিলোনা। কিন্তু গত অর্থ বছরে ও চলতি বছর পৌরসভা একটি সিন্ডিকেটের মাধ্যমে নামকাওয়াস্তা লোক দেখানো টেন্ডারের মাধ্যমে একই ব্যক্তিকে ইজারা দিয়ে চালকদের কাছ থেকে জোড়পূর্বক টোল আদায় করছে। যেখানে প্রায় ২ কোটি টাকা টোল আদায় করা হলেও পৌরসভা পায় মাত্র ৩লক্ষ ৩৩ হাজার টাকা।

টোলের সিংহভাগ টাকাই চলে যায় ক্ষমতাসীন সিন্ডিকেটের হাতে। এতে সাধারণ শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই এই সিন্ডিকেটদের হাত থেকে রক্ষা পেতে পৌর টোলের নামে জবরদস্তি চাঁদা আদায় বন্ধ করা না হলে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET