, , ,

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ে মন্দিরে অগ্নিকান্ড

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ০৪ ২০১৯, ১৪:৫৮ | 1076 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসান বাপ্পি,ঠাকুরগাঁও প্রতিনিধি ঃঠাকুরগাঁওয়ে দুবৃর্ত্তদের হামলায় শ্রী শ্রী কৃঞ্চ নামক একটি মন্দির ভাঙচুড় ও মন্দিরের প্রতিমা আগুনে পোড়ানোর ঘটনা ঘটেছে ।শুক্রবার সন্ধায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের রংগিয়ানী হাট এলাকার ঢোল ঠাকুরের শ্রী কৃঞ্চ মন্দির ভাঙচুড় ও প্রতিমায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার সন্ধায় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের আবহাওয়াও দূর্যোগ পূর্ন বিরাজ করছিলো। তাই গ্রামের লোকজন ঘরের বাহিরে তেমন একটা বের হয়নি। সন্ধার পর রংগিয়ানী হাট এলাকার কিছু পথযাত্রী রাস্তা দিয়ে যাবার সময় ওই মন্দিরে আগুন জ্বলতে দেখে । তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছটে এসে দেখে মন্দিরে ভাঙচুড় চালানো হয়েছে এবং প্রতিমাগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন বিকেলের পর দূর্যোগ পূর্ন আবহাওয়া বিরাজ করায় গ্রামবাসীরা ঘরের বাইরে বের হয়নি বলে এ সময় এ ঘটনা ঘটতে পারে । মন্দিরটি বাঁশ ও খড়ের তৈরি হওয়ায় আগুন দ্রুতই সব পুড়িয়ে ফেলে। তবে এ ঘটঁনায় স্থানীয় হিন্দু সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ।ঠাকুরগাঁও সদন থানার ওসি আশিকুর রহমান জানান, বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো তাই যত দ্রুত সম্ভব তিনি এ বিষয়টিতে ব্যবস্থা নেবেন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET