ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে খান আলী মুনসুর নগর আবাসন প্রকল্প অধিবাসীর আয়োজনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আবাসন সংলগ্ন মাঠ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ ফরহাদ হোসেন,শেখ শাহীনুর রহমান শাহীন, অরুণ কান্তি গোলদার ও মশিউর রহমান লিটন। মোঃ বিল্লাল খানের সভাপতিত্বে ও যুবদল নেতা শেখ শাহনেওয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মাহাবুবুর রহমান,মাওলানা আব্দুস সালাম আজাদ, শেখ আব্দুল মান্নান,আহম্মদ আলী ফকির, মাষ্টার সেলিম হালদার, আবুল হোসেন সরদার, শেখ জামিনুর রহমান,খান জিয়াউর রহমান জীবন,আবেদা বেগম, মেহেদী হাসান রাসেল,আব্দুস সাত্তার সরদার,হারুন খান প্রমুখ। মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









