, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় দলিত উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।




ডুমুরিয়ায় দলিত উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ২৫ ২০২১, ১৪:২৩ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কোভিড-১৯ থেকে জনসাধারনকে সুরক্ষিত রাখার জন্য দলিত সংস্থা ২০২০ সাল থেকে কয়েকটি বিশেষায়িত প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মানুষদের জন্য কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন পরিচালনা, কোভিড-১৯ এর জন্য প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থাপনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, হতদরিদ্র দলিত নারীদের উপার্জনমুখী কার্যক্রম বাস্তবায়ন, স্থানীয় প্রশাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সুসর্ম্পক স্থাপনকরণ ও বাল্যবিবাহ হ্রাসকল্পে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দাতা সংস্থা ইউরোপীয়ান ইউনিয়ন এবং দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ”প্রোমোটিং এ্যাওয়ারনেস এন্ড এ্যাকশানস ফর কোভিড-১৯ রেসপন্সেস ইন দ্য মার্জিনালাইজড দলিত কমিউনিটি” প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পটির কার্যক্রমসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্থানীয় জনগণকে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা। এরই ফলশ্র“তিতে ৪দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি দলিত অধ্যুষিত পাড়ায় স্বাস্থ্য বিধি মেনে ৭২০ জন যুব গ্র“পের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET