ইকবাল হোসেন সালাম ডুমুরিয়া প্রতিনিধি :-ডুমুরিয়া আরো নতুন করে একজনের করোনা রুগী সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা ভাইরাসের রুগী সংখ্যা দাঁড়ালো ৫ । ইতিপূর্বে করোনায় জন রুগীর সনাক্ত হয়েছিল।
জানা গেছে, নতুন করোনা রুগীর বাড়ির নাম মোঃ নজরুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুরে । মোঃ নজরুল ইসলাম ঢাকার হলি ফ্যামেলী হাসপাতালে ওয়ার্ড বয় পোষ্টে চাকরি করতেন। ঈদের তিন দিন আগে ঢাকা থেকে শাহপুর এসেছেন । বাড়ি আসার পর থেকেই তার বাড়ি স্থানীয় ভাবেই লক ডাউন করা হয়েছিলো এবং তাকে পুরোপুরিভাবে বাড়ির ভেতরই রাখা হয়েছিলো। তাছাড়া তিনি নিজেও ওয়ার্ড বয় পোষ্টে দ্বায়ীক্তে ছিলেন তাই নিজেও করোনার বিষয়ে সতর্ক ছিলেন। তিনি গত ২৪/০৫/২০২০ তারিখে খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা করানোর জন্য নমুনা দিয়ে আসেন। তার ফলাফল আজ প্রকাশিত হয়েছে । এ বিষয়ে রঘুনাথ পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাহপুর এর মেম্বর ইলতুত খান স্থানীয় ভাবে বাড়ি টি লকডাউনের আওতাযুক্ত করেছেন এবং সার্বিক খোঁজ খবর ও সহযোগিতার কথা বলেছেন। আরো দুইজনের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Please follow and like us:









