ডুমুরিয়ার মালতিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ও
অর্থায়নে হতদরিদ্রদের শীতবস্ত্র ও ছেলেমেয়েদের মাঝে স্কুল ব্যাগ
বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে মালতিয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবন্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন মালতিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির
সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন মোড়ল। অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখেন আটলিয়া ইউপির চেয়ারম্যান শেখ হেলাল
উদ্দীন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাওঃ মতিউর রহমান, পলাশ
কুমার দাস, পতিরাম মন্ডল, শিক্ষক সম নাজমুল বারী, ডাঃ আল
আমিন, ব্যবসায়ী ফারুক হোসেন, আব্দুস সামাদ গাজী,
চুকনগর শাখা ব্যবস্থাপক ফারহানা নাজমিন, পিও জাকির হোসেন
কনিকা মন্ডল, মোঃ হান্নান খান প্রমুখ।









