, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে একই পরিবারে বাবা মা ও মেয়ে কে জবাই করে হত্যা




তাড়াশে একই পরিবারে বাবা মা ও মেয়ে কে জবাই করে হত্যা

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৪, ১৩:২৫ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলায় নিজ বাসগৃহে একই পরিবারের ৩জনকে  নিশংস ভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন উপজেলার শোলাপাড়া গ্রামের কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৬), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪২) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। নিহতের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তাড়াশ সদরে বারোয়ারী বটতলা সংলগ্ন নিজ বাড়ি তিনতলা ভবনে হত্যাকারীরা পরিকল্পিত ভাবে তাদের কে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন ধরে তাদের খোঁজ না পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। তাড়াশ থানার ওসি (তদন্ত) মোঃ নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানায়, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে, পুলিশ তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায় তাদের কে কুপিয়ে ও জবাই হত্যা করা হয়েছে। স্বজনদের ধারনা শনিবার রাত থেকে সোমবার দিনের কোন এক সময়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।  এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET