, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কালোমুখ সাদা বর্ণের হনুমান




তাড়াশে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কালোমুখ সাদা বর্ণের হনুমান

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২৪, ১৮:৩২ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পৌর এলাকায় সকাল থেকে বাজার ও পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছে কালোমুখ একটি সাদা হনুমান। হনুমানটি উৎসুক জনতার দেওয়া কলা ও পাউরুটি খেয়ে সময় কাটাচ্ছে। হনুমানটি একস্থানে বেশিক্ষণ থাকছে না, বেশি মানুষ দেখলেই ভয় পেয়ে লাফিয়ে দূরে সরে যাচ্ছে। জানাগেছে গত শনিবার তাড়াশ পৌর এলাকার কহিত গ্রামে এবং শুক্রবার বাঁশবাড়িয়া গ্রামে অবস্থান করছিল  হনুমানটি।
রবিবার (৪ফেব্রুয়ারী) সকালে তাড়াশ পৌর সদরে হনুমানটি বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটিকে স্থানীয় লোকজন খাবার দিচ্ছে। মানুষের কাছে গিয়ে খাবার খেতেও দেখা গেছে। হালকা হলুদ ও সাদা রঙের হনুমানটি দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। হঠাৎ করে এ হনুমান কোথা থেকে এলো সে প্রশ্ন সবার। তাড়াশ বাজারের রাশেদুল ইসলাম নামে এক দোকানী বলেন, বাজারের মধ্যে অনেক লোকজনের মাঝেই সাদা রঙ্গের হনুমানটি বসে খাবার খাচ্ছে। মানুষের সাথে সখ্যতা গড়ে উঠেছে। আবার কারো মাথায় হনুমানটি হাত বুলিয়েও দিচ্ছে।
তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, গতকাল থেকে তাড়াশে মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি। অনেক বনের পাশ দিয়ে ট্রাক চলাচলের সময় দলছুট হনুমান খাবারে সন্ধানে ট্রাকে চেপে বসে বিভিন্ন এলাকায় চলে আসে। পরে ফিরে যাবার পথ হারিয়ে ফেলে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET