, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুরে মুজিববর্ষ উদযাপনের লক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা, একাংশের বর্জন




তাহিরপুরে মুজিববর্ষ উদযাপনের লক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা, একাংশের বর্জন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২০, ১৮:২০ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হায়দার চৌধুরী লিটন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সদস্য লুৎফর রহমান লাকসাব, আবদুল হাই কালাচাঁন, আওয়ামীলীগ নেতা নুরুল হক মাষ্টার, বাবুল মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আব্দুজ জহুর, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জুনাব আলী, যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাসান মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুল রশিদ, তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, মঈনুল হক প্রমুখ। সভার শুরুতেই প্রয়াত তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল আমিন স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মীরা। এদিকে প্রস্তুতি সভায় উপস্থিত হননি উপজেলা আওয়ামীলীগের একাংশ।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা বলেন, ২০১৪ সালের ১৫ ডিসেম্ভর তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। আর কমিটি অনুমোদন পায় ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারী। কমিটি গঠনের পর থেকেই নতুন কমিটির পরিচিতি অনুষ্টান কিংবা কোরাম পূরণ করে কোন সভা করেনি সভাপতি ও সম্পাদক। সভাপতি আবুল হোসেন খান তাহিরপুর সীমান্ত এলাকায় এবং সাধারণ সম্পাদক অমল কান্তি কর সুনামগঞ্জ জেলা সদরে বসবাস করেন। তাদের কারোরেই উপজেলার তৃনমূল নেতৃবৃন্দের সাথে কোন রকম যোগাযোগ নেই বললেই চলে। এছাড়াও তাদের দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশনে মামলা তদন্তাধীন রয়েছে। তাই তাদের আহ্বানে কোন সভা সেমিনারে আমাদের যাওয়া ঠিক হবে না বলেই আমরা অংশ গ্রহন করিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET