, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তৃতীয় বারের মত শপথ নিলেন হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান গোলাপগঞ্জের মুসা




তৃতীয় বারের মত শপথ নিলেন হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান গোলাপগঞ্জের মুসা

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২৩, ২১:৪৫ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

টানা তৃতীয় বারের মত যুক্তরাষ্ট্রের হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন গোলাপগঞ্জের কৃতি সন্তান আবু আহমদ মুসা। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হেমট্রামিক সিটি কাউন্সিল চেম্বারে শপথ বাক্যপাঠ করান হেমট্রামিক সিটি ক্লার্ক রানা ফারাজ।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র আমির গালিব, সিটি ম্যানেজার ম্যাক্স গ্যাভরিনো, পুলিশ প্রধান এনা ময়েসসহ সিটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, আবু আহমদ মুসা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে স্থায়ী ভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ২০১৪ সালে প্রথম কাউন্সিলম্যান হিসেবে নির্বাচনে বিজয়ী হন। বর্তমানে তিনি তৃতীয় বারের মত হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন।পাশাপাশি ২০১৮ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখা মিশিগান স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET