, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান




দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২৬, ২৩:৩৩ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় তাঁতীদল দিনাজপুর জেলা তাঁতীদলের ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে ।

‎
‎অনুমোদিত কমিটিতে বিরল উপজেলা তাঁতীদলের বর্তমান আহ্বায়ক মোঃ লুৎফর রহমানকে সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
‎
‎নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রেজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাসিনুর রহমান হাসু খান দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে ১৪ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৩ জনসহ বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।
‎
‎৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা তাঁতীদলের কমিটিতে বিরল উপজেলা তাঁতীদলের মোট ৬ জন নেতাকর্মী স্থান পেয়েছেন বলে জানা গেছে।
‎
‎মোঃ লুৎফর রহমান বর্তমানে বিরল উপজেলা তাঁতীদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পাওয়ায় স্থানীয় তাঁতীদল নেতাকর্মীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
‎

‎এছাড়াও একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় কারানির্যাতিত নেতা মোঃ লুৎফর রহমানকে জেলা তাঁতীদলের সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় এবং বিরল উপজেলা থেকে ৬ জন নেতাকর্মীকে জেলা কমিটিতে স্থান দেওয়ায় বিরল-বোচাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখে দিনাজপুর জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। অনুমোদনপত্রে কমিটির মেয়াদ এক বছর উল্লেখ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET