, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • দিনাজপুরে প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি’র লক্ষে আচার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত




দিনাজপুরে প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি’র লক্ষে আচার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২০, ১৯:৪৭ | 1060 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল, দিনাজপুর প্রতিনিধি : সোমবার ২৮ ডিসেম্বর’২০২০ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৪ নং ইসবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি’র লক্ষে, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুরের সহযোগিতায়, কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর বাস্তবায়নে ৭দিন ব্যাপী আচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জন নারী প্রশিক্ষনার্থীদের সমন্বয়ে ৭দিন ব্যাপী আচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণকারি প্রশিক্ষনার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সরকারি স্বাস্থ্যবিধি মেনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু। অনুষ্ঠানে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস)’র ইনচার্জ মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হায়াদার লিটন, মহিলা ইউপি সদস্যগণ মুক্তা আরা, মোছাঃ আফরুজা, মোছাঃ শাহানাজ পারভীন স্বপ্না। অনুষ্ঠানে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি’র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমডিএস’র কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল্লাহ আল সাকিব (মাসুম), ট্রেইনার মোছাঃ সুরাইয়া বেগমসহ সকল প্রশিক্ষনার্থীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET