২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ‎দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, আলী আসগর লবি এমপি 




‎দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, আলী আসগর লবি এমপি 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২৬, ২১:২৯ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের আয়োজনে ২দিনব্যাপী ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে কলেজ মাঠে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী আসগর লবী। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া মানুষের জীবনে অগ্রণী ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আমি আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
‎কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা মোল্যা মোশাররফ হোসেন মফিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাই। অধ্যাপক কেএম হযরত আলীর সঞ্চালনায় বক্তব্য দেন মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার , মশিউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন দাশ, অরুন গোলদার, শাহানুর রহমান শাহিন, এ্যাডঃ গাজী মশিউর রহমান, অধ্যাপক আব্দুস সালাম মোড়ল, এমডি ইউসুফ আলী, বিপুল কান্তি মল্লিক, রাফেজা খাতুন, শান্তিলতা বিশ্বাস, মাওলানা আজাহারুল ইসলাম, বিএনপি নেতা আজমল হুদা মিঠু, শিক্ষার্থী রায়হান শেখ প্রমুখ। তিনি কলেজটি ডিগ্রি পর্যায়ে এমপিও ভুক্ত করারও আশ্বাস্থ করেন। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET