“বাঁচি সবাই মিলে” স্লোগান সামনে রেখে “গ্রীণ এনভাইরনমেন্ট মুভমেন্ট” দোহার উপজেলা শাখা ও দোহার পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত অর্থায়নে দোহার পৌরসভার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
চলমান করোনাভাইরাস এর ফলে সৃষ্ট পরিস্থিতির শিকার হয়ে যারা অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে সেইসব নিম্ন আয়ের মানুষের মাঝে সোমবার ৩য় ধাপে দোহার পৌরসভার ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়৷
আতিকুর রহমান আতিক বলেন, “সবাই মিলে বাঁচি” স্লোগান সামনে রেখেই আমাদের এই ধারাবাহিক কার্যক্রম শুরু হয়েছে যা দোহারের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে যাবে। নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক খাদ্যের চাহিদা পূরণের লক্ষেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
উল্লেখ্য যে, প্রথম ধাপে দোহার উপজেলার লটাখোলা এলাকার ১০০টি পরিবারে খাবার পৌঁছে দেওয়া হয়। এরপর ২য় ধাপে উপজেলার নারিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।









