, , ,

শিরোনামঃ-




দোহারে নতুন ১৪জন করোনা রোগী সনাক্ত

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ২০:১৮ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলায় নতুনভাবে আরো ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে। নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে ৩ জন ফুলতলা, ৩ জন নারিশা, ৩ জন দোহার ও অন্যরা ঘোনা ও জয়পাড়া এলাকার বাসিন্দা।

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ৩ জুন ৩৮ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। ঐ ৩৮ জনের মধ্য থেকে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্ত ব্যক্তিদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, এখন পর্যন্ত দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২জন মৃত্যুবরণ করেন। যাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET