এসময় দোহারের বিভিন্ন স্কুলের ক্ষুদে বিজ্ঞানীদের নানান আবিষ্কার প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করে নারিশা উচ্চ বিদ্যালয়, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী মিছের খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ক্ষুদে বিজ্ঞানীরা ফায়ার এলার্ম, এয়ার থার্মোমিটার, আলু থেকে বিদ্যুৎ উৎপাদন, হাইড্রোলিক এক্সাভেটরসহ বেশকিছু আবিষ্কার প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মো. জসিম উদ্দিন, নারিশা ইউপি চেয়ারম্যান জনাব সালাউদ্দিন দরানী, বীর মুক্তিযোদ্ধা জনাব ডা. আবুল কালাম, জনাব মো. সামসুল আলম বাদল, নারিকেল বারিয়া ইউপি চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন, নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজিম খান প্রমুখ।









