, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারের ফার্স্ট গ্লোরি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান




দোহারের ফার্স্ট গ্লোরি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ২১:০৫ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলার সাতভিটায় অবস্থিত ফার্স্ট গ্লোরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, এই স্কুলের উন্নয়নের ক্ষেত্রে আমি সর্বদা আপনাদের পাশে থাকবো। শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় ভাল ফলাফল করতে পারে সেজন্য অভিভাবক ও শিক্ষকদেরকে তাগিদ দেন। পরে তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে ঐ স্কুলের যাতায়াতের রাস্তা করে দেওয়ার ঘোষণা দেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কুদ্দুস বেপারী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, নারিশা ইউপি সদস্য পুষ্প খানম, আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের অভিভাবক সদস্য ডা. শাজাহান, ফাস্ট গ্লোরি স্কুলের সভাপতি মাখন লাল বৈদ্য,পরিচালক বিবেকানন্দ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET