, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দৌলতপুরের চিলমারী ইউনিয়নে সাংসদ সরোওয়ার জাহান বাদশাহর গণসংযোগ। 




দৌলতপুরের চিলমারী ইউনিয়নে সাংসদ সরোওয়ার জাহান বাদশাহর গণসংযোগ। 

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২৩, ১৫:৫১ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যাস্ত  দিন পার করছেন। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরোওয়ার জাহান বাদশাহ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দূর্গম চরাঞ্চল চিলমারী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সাংসদ সরোওয়ার জাহান বাদশাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিলমারী ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শেলী দেওয়ান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইলিয়াস হোসেন, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা খাতুন, সাধারণ সম্পাদক উরকা আক্তার, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক খায়রুল শিবুল, ইউপি সদস্য রহিম সিকদার প্রমুখ।
প্রধান অতিথি বাদশাহ, তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরেন। দুর্গম চরাঞ্চল চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বাসির দীর্ঘদিনের বিদ্যুতের দাবী তিনি পূরণ করেছেন তা উল্লেখ করেন। আগামীতে উন্নয়নের ধরা অব্যাহত রাখতে এসময় তিনি নৌকার পক্ষে ভোট চান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET