, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট বাজার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে রিকশা প্রতীকের প্রার্থী ইস্রাফিল খাঁনের নির্বাচনী ইশতেহার ঘোষণা




নাঙ্গলকোট বাজার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে রিকশা প্রতীকের প্রার্থী ইস্রাফিল খাঁনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২৬, ২২:৪১ | 608 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে রিকশা প্রতীকের প্রার্থী সানমুন টেইলার্স স্বত্বাধিকারী মোহাম্মদ ইস্রাফিল খাঁন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোট বাজারের জামান্সপ্লাজায় এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রার্থী ইস্রাফিল খাঁন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইস্রাফিল খাঁন তার নির্বাচনী ইশতেহারে বলেন, আমি একটি সুন্দর, সুশৃঙ্খল ও ব্যবসায়ীবান্ধব বাজার গড়ে তোলার স্বপ্ন দেখি। আমার নির্বাচনী ইশতেহার সমূহ হলো, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষা, ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ,  বাজারের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ, ঐক্য-সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বাজারের সার্বিক উন্নয়ন, যানযট নিরসন, বিপদ-আপদে ব্যবসায়ীদের পাশে থাকা, সবার জন্য সমান অধিকার নিশ্চিতকরণ।
নির্বাচনী ইশতেহার ঘোষণা কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ প্রফেসর খোরশেদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মাস্টার আজিমউদ্দিন মাকসুদ, সাবেক কাউন্সিলর ব্যবসায়ী ইউসুফ আলী,  বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মোশাররফ হোসেন খাঁন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET