, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২০, ২২:২৭ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“কোভিড ১৯ সংকট স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র, মাস্টার হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষা অফিসার হোসাইন আহম্মেদ, মাস্টার রমজান আলী, পল্লী রেঁনেশা সংস্থ্যা পরশ নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন, সহৃদ এর প্রোগ্রাম অফিসার হায়াতুন নবী মানিক, মার্কস কুমিল্লার ম্যানেজার মিজানুর রহমান, প্রত্যয় কুমিল্লার প্রশিক্ষণ কর্মকর্তা নিজাম উদ্দিন, পি ডাব্লিউ এফ লাকসাম প্রোগ্রাম অফিসার মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার নিজাম উদ্দিন মজুমদার। এরআগে সুহৃদের নির্বাহী পরিচালক ড. হারুন রশিদ মজুমদারের উদ্যোগে আলোচনা সভা হোসাখাল সুহৃদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET