, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে এক মেম্বার প্রার্থীর মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২১, ১৮:৩২ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে নিজাম উদ্দিন (৩০) নামে এক মেম্বার পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর মৃতু্যূ হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নাঙ্গলকোট উপজেলার হিয়াজোড়া গ্রামের মরহুম আবুল কাশেম হাবিলদারের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারি নির্বাচনে নিজাম উদ্দিন মোরগ প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছিলেন। শনিবার প্রতিদিনের ন্যায় নির্বাচনী গণসংযোগ করেন নিজাম। রাতে নির্বাচনী গণসংযোগ চলা কালে হঠাৎ তিনি অসুস্থতাবোধ করলে বাড়িতে চলে যান। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে প্রথমে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল নেয়া হয়, পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মেম্বার প্রার্থী নিজামের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET