, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




নাঙ্গলকোটে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ২৩:৪৪ | 984 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা ও কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ, আনন্দ র‌্যালী ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। গত বুধবার উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়ার বাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া। প্রধান বক্তা
ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন মেম্বার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন শাহিন। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শতস্ফুর্ত অংশগ্রহণ করেন। ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা বিএনপি আহবায়ক নজির আহম্মেদ ভ‚ঁইয়া বলেন, ছাত্রদলকে আরো সুসংগঠিত করতে হবে এবং সবাইকে রাজপথে থেকে তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET