, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের লোডশোডিংয়ে অতিষ্ঠ জনসাধারন!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০১৮, ২১:১৭ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো:আব্দুর রহিম বাবলু:-  নাঙ্গলকোটে পল্লীবিদ্যুতের  লোডশোডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারন জনগন।গত বছরের চেয়ে এ বছরের অবস্থা আরও করুন, অবকাঠামো নির্মানের কথা বল‌তো প্রথম দিকে। তখন বলা হত এরপর নিয়মিত বিদ্যুৎ পাওয়া যাবে।কিন্তু এ বছরের অবস্থা গত বছরের চেয়েও খারাপ। দিনে রাতে যে কতবার বিদ্যুৎ চলে যায় তার হিসাব রাখা কঠিন। তবে তাদের দাবী বিদ্যুৎ যায় না মাঝে মধ্যে অাসে।।সারাদিন বিদ্যুতের প্রয়োজন না থাকলেও সন্ধ্যা হলে গ্রাম অন্ঞ্চলে বিদ্যুতের প্রয়োজন হয় বেশি। সারাদিন অনেক খাটখাটির পর সন্ধ্যা হলে ব্যাস্ত কৃষক,কামার,ছাত্র-ছাত্রী,শিক্ষক,ব্যাংকারসহ অন্যানো পেশাজীবি মানুষেরা বাড়ি ফিরে কিন্তু সন্ধ্যার পরে নেমে অাসে বিদ্যুতের লোডশোডিংয়ের অত্যাচার। গরমের দিনে রাতের বেলা ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমের ব্যাঘাত ঘটছে। যার ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। আকাশে সামান্য মেঘ দেখা দিলেই বিদ্যুৎ চলে যায়। তারপর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিহীন কাটাতে হয় নাঙ্গলকোটবাসসীকে। দেশের কোথায় ও এমন বিদ্যুতের বিভ্রান্তি অাছে কিনা তা কারোর জানা নেই। এ অবস্থা নিয়ে বিপাকে পড়েছে জনসাধারন।
এলাকার মানুষদের সাথে কথা হলে সাধারন  জনগন বলেন,এই এলাকাটি একটি অবহেলিত এলাকা এখানের মানুষ বেশি ভাল তাই কেউ কিছু বলে না। এখানে কেউ প্রতিবাদ করে না বলেই যত  বিদ্যুতের লোডশোডিং আমাদের এলাকাতেই ।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্র  01769401035 নাম্বারে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET