, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ব্রীজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৫, ২০:০১ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে মুক্তি বাড়ি সংলগ্ন ব্রীজের নিচ থেকে শাহরিয়ার আহমেদ পলয় নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পলয় (২১) পৌরসভার নাঙ্গলকোট গ্রামের মুক্তি বাড়ির সামছুল হকের ছেলে।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মায়ের ঔষধ আনতে বাহিরে যান পলয়। পরে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলে। রাত গভীর হওয়ার পর পলয় বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে আনুমানিক পৌনে ২টার দিকে বাড়ির পাশে ব্রীজের নিচে তার মরদেহ দেখতে পায় তার মা জহুরা বেগম । পলয়ের পরিবারের দাবি এটি স্বাভাবিক মৃত্যু।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET