, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জবাব দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি




নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জবাব দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২৩, ১৭:৫৪ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগের জবাব দিতে রাজশাহীর আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রবিবার সকাল ১১ টার দিকে তিনি রাজশাহী যুগ্ম জেলা ও দায়ো জজ আদালতের বিচারক আবু সাঈদের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। গত শুক্রবার মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এই নোটিশে রোববার তাকে আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। সে অনুযায়ী রোববার আদালতে হাজির হয়েছেন এই চিত্রনায়িকা।
কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছিল, নির্বাচনী আচরণবিধি লংঘন করে গত বৃহস্পতিবার তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না তা স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মাহিয়া মাহিকে নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে মাহি বলেন, আমি যেহেতু সেলিব্রেটি, তাই আমাকে নিয়ে নিউজ হয়। এখন নিউজের শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হন, ভেতরটা পড়েন না। নির্বাচনী অনুসন্ধান কমিটিও বিভ্রান্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কোন আচরণবিধি লংঘন করিনি। আমি আদালতে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET