, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে মোটর শ্রমিক ইউনিয়ন সদস্যদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে মোটর শ্রমিক ইউনিয়ন সদস্যদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২০, ১৮:২৯ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে কাজকর্মহীন দুঃস্থ মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর শহরের পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ৪’শ দুঃস্থ শ্রমিক সদস্যদের পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পৌর প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও পৌর সচিব মুনসুর আলম প্রমুখ। পৌর প্রশাসক আবু বকর প্রধান বলেন পৌরসভার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET