, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ




পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০২১, ২০:৫২ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ টাউনহলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলছুম ম্মৃতি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুন্নাহার সাথী, উপজেলা কৃষকলীগ সভাপতি মহাব্বত জান চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ২ হাজার ৪শ’ ৭৫ জন কৃষককে দুই কেজি হাইব্রিড এবং ১ হাজার ৬শ’ ২৫ জন কৃষককে ব্রো-উফশি জাতের ৫ কেজি করে ধান ও ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET