, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • পাইকগাছায় উপ-নির্বাচনে আনোয়ার ইকবাল মন্টু চেয়ারম্যান নির্বাচিত




পাইকগাছায় উপ-নির্বাচনে আনোয়ার ইকবাল মন্টু চেয়ারম্যান নির্বাচিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২০, ২৩:০২ | 937 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাইকগাছায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আনোয়ার ইকবাল মন্টু বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু নৌকা প্রতীকে ৭৬ হাজার ৩শত ৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। বিএনপি’র প্রার্থী ডাঃ আব্দুল মজিদ ধানের শীষ প্রতিকে ২ হাজার ৯ শত ৭২ ভোট পেয়েছেন। উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট-৭৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অ্ফসিার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান মঙ্গলবার অনুষ্ঠেয় উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারীতে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নৌকা প্রতিকের বিজয়ী প্রাথী আনোয়ার ইকবাল মন্টু তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান এ বিজয়কে শহীদ পিতা ও উপজেলা বাসির উদ্দেশ্য উৎসর্গ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপর দিকে বিকাল ৪টায় ধানের শীষ প্রতিকের প্রার্থী ডাঃ আব্দুল মজিদ তার বাস ভবনে সংবাদ সম্মেলন করে। তিনি ভোটের কারচুপির অভিযোগ এনে এ নির্বাচন বাতিল করে পূনরায় উপজেলা নির্বাচনে সিডিউল দেওয়ার দাবি করে সংবাদ সম্মেলনে করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET