২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • প্রতিশ্রুত সকল উন্নয়ন বাস্তবায়ন করবো ….. অর্থমন্ত্রী




প্রতিশ্রুত সকল উন্নয়ন বাস্তবায়ন করবো ….. অর্থমন্ত্রী

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২১, ২০:৩৭ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের প্রায় ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন রবিবার বিকেলে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। তিনি টেলি কনফারেন্সে বক্তব্যের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, অর্থমন্ত্রীর একান্ত সচিব কে এম সিংহ রতন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুুর রহমান হক। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ।
ইউনিয়ন শ্রমীকলীগ নেতা সোহানুর রহমান শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য গাজী শাহাদাত হোসেন, আ’লীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।
অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমি নাঙ্গলকোটবাসীর নিকট কৃতজ্ঞ। আপনারা আমি অসুস্থ্য থাকাকালীন আমার জন্য দোয়া করেছেন। আমি অসুস্থ্য থাকলেও আমার উন্নয়ন কর্মকান্ড বন্ধ ছিলোনা। আমি আপনাদেরকে প্রতিশ্রুত সকল উন্নয়ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET