মুজিববর্য উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা কর্তৃক ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ“ক” শ্রেণীর পরিবারের অনুকুলে বাসভূমি বন্ধোবস্ত কবুলিয়ত দলিল হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
সোমবার(২৫এপ্রিল)বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন,প্রধানমন্ত্রীর ঘোষণা,দেশে ভূমিহীন,গৃহহীন ও দুঃস্থ মানুষ থাকবে না।আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গুইমারা উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১৬৪টি এবং ৩য় পর্যায়ে ৫০টি,সর্বমোট ২১৪টি পরিবারকে ঘর ও ভূমির বন্ধোবস্ত কবুলিয়ত দলিলসহ প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়েছে।
আগামীকাল ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে নির্মিত উপজেলায় ৫০টি ঘর সুবিধাভোগী পরিবারে“প্রধানমন্ত্রীর ঈদ উপহার”প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন।সুবিধাভোগী এসব ভূমিহীন ও গৃহহীন পরিবার এখন দু’শতক ভূমি ও ঘরের মালিক। তিনি বলেন,প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগ বিশ্বে বিরল ও নজিরবিহীন।গুইমারা উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর মহতি এই কাজকে স্বচ্চতার সাথে সম্পূর্ণ করে যাচ্ছে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,অর্থ সম্পাদক শাহ আলম,নির্বাহী সদস্য আশ্রাফ হোসেন বেলাল,দিদারুল ইসলাম হৃদয় প্রমুখ।
আধুনিক সুযোগ-সুবিধাসহ ভূমিহীন মানুষের স্বপ্নের ঠিকানা পাকা বাড়ী,সাথে জমির মালিকানাও।ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে খুশি সুবিধাভোগী পরিবার গুলো।









